• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। বগুড়ার নন্দীগ্রামে ফেসবুক মেসেঞ্জারে এক তরুণীর আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার অভিযোগে আফিফ হোসেন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টার দিকে নন্দীগ্রাম বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আফিফ উপজেলার বুড়ইল ইউনিয়নের কৈগাড়ী গ্রামের আলী হাসানের ছেলে। সে একটি কলেজে অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থী।

নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ভুক্তভোগী তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে আফিফের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক হয়। যার ফলে তাঁরা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে একে অপরের কাছে ব্যক্তিগত ছবি আদান প্রদান করেন। হঠাৎ করে ওই তরুণীর বিয়ে হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠে আফিফ।

ওসি জানান, বিয়ে হওয়ার পরেও রাস্তা ঘাটে ওই তরুণীকে বিরক্ত করতে থাকে আফিফ। পরে সে ওই তরুণীর আপত্তিকর ছবি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিভিন্ন জনের মাঝে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে আফিফকে আসামি করে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন।’

আবুল কালাম আজাদ বলেন, ‘মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তি আইনে আফিফকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে আদালতে তোলা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ