• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে নৌকা পেলেন যারা

সিসি নিউজ।। চতুর্থ ধাপে অনুষ্ঠিত হচ্ছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলায় নৌকা প্রতিক পেয়েছেন ১নং কামারপুকুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিকো আহমেদ, ২নং কাশিরাম বেলপুকুর ইউনিয়ন আ’লীগ নেতা গোলাম কিবরিয়া সোহন, ৩ নং বাঙ্গালীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি শাহজাদা সকোর, ৪নং বোতলাগাড়ী ইউনিয়ন আ’লীগ সভাপতি প্রভাষক আব্দুল হাফিজ হাপ্পু ও ৫নং খাতামধুপুর ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি হাসিনা বেগম। ঢাকায় অবস্থানরত সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন দলীয় মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, বর্ধিত সভার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দলের ত্যাগী নেতা কর্মিদের নাম বাছাই করে কেন্দ্রে পাঠালে উল্লেখিত প্রার্থীদের নাম চুড়ান্ত করা হয়।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এ নির্বাচনে সকল নেতা কর্মীদের দলগতভাবে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান

সৈয়দপুর উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় সূত্রে জানা যায়, চতুর্থ ধাপে উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর, মনোনয়ন বাছাই ২৯ নভেম্বর, মনোনয়ন প্রত্যাহার ৬ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, নির্ধারিত তারিখে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। এটি সফল করতে প্রার্থী ও ভোটারদের সহায়তা আশা করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ