• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরের লাল পতাকা দুর্ঘটনা থেকে রক্ষা করলো ট্রেন

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ঘুন্টি এলাকায় রেললাইনের জয়েন্ট প্রায় আট ইঞ্চি ভেঙে গিয়েছে। এই অবস্থা দেখার পরে চার বন্ধু মিলে একটি লাল পতাকা টাঙ্গিয়ে দেয় রেল লাইনে। আর স্টেশনে দ্রুত খবর দিয়ে পরবর্তী কাঞ্চন ট্রেনকে দূর্ঘটনা থেকে রক্ষা করে। তাদের এই সাহসী উদ্যেগে ওই এলাকার সকলে তাদের বাহবা দিচ্ছে। ধারণা করা হচ্ছে দুপুরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস যাবার সময় এই লাইনটি ভেঙে যায়।

মাসুদ রানা (১৫) সহ রেললাইন দিয়ে চার বন্ধুসহ হাঁটছিল। হঠাৎ চোখে পড়ে রেললাইনের ওই ভাঙা অংশ। বাড়ির পাশে রেললাইন হওয়ায় সে জানে একটু পরেই চলে আসবে ট্রেন। ফলে দেখা মাত্রই দৌড়ে খবর দেয় রেললাইনের গেটম্যানকে। রেললাইনের গেটম্যান এসে মাসুদসহ অন্যান্যদের সহায়তায় লাল পতাকা উড়িয়ে আটকালেন কাঞ্চন ট্রেনকে। মাসুদ রানা চিলারং আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র৷

মঙ্গলবার কিশোর মাসুদ রানার সাথে কথা বলে জানাযায়, সোমবার বিকালে আমরা কয়েকজন বন্ধু মিলে রেললাইন দিয়ে হাঁটছিলাম। হঠাৎ দেখি রেললাইন ভাঙা। সঙ্গে সঙ্গেই দৌড়ে গিয়ে বিষয়টি গেটম্যানকে জানায়৷

গেটম্যান আজিজুল ইসলাম বলেন, মাসুদ খবর দেওয়ার পরে আমরা কাঞ্চন ট্রেনকে আটকায়। আমি ঊর্ধ্বতন কর্মকতা কল দিয়ে বিষয়টি অবহিত করি। তারা এসে বিষয়টির সমাধান করেন। পরে কাঞ্চন ট্রেনকে পার করে দেওয়া হয়।

তিনি আরো বলেন, মাসুদ রানা বিষয়টি না জানালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। সে যে কাজটি করছে সেটা প্রশংসনীয়। তার এই মহৎ কাজের জন্য দূর্ঘটনা থেকে ট্রেন ও যাত্রীগুলো রক্ষা পেল।

স্থানীয় রেজাউল করিম বলেন, আমরা রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি ট্রেন আটকে আছে, সামনে কিছু লোক। এরপর সেখানে গিয়ে দেখি রেললাইনের কিছু অংশ ভেঙে গেছে। মাসুদ আমাদের এলাকার সন্তান, সে যে কাজটি করেছে সেটি প্রশংসনীয়।

রেলওয়ের (ঠাকুরগাঁও) সাব অ্যাসিট্যান্ট ইঞ্জিনিয়ার আব্দুল মতিন জানান, মাসুদ গেটম্যানকে বিষয়টি অবগত করার পরপরেই আমাদের লোকজন সেখানে যায়। এরপর আটকে থাকা ৪২ কাঞ্চনকে ভাঙা রেল ও ¯স্লিপারের সাহায্য পার করা হয়। এছাড়া কাঞ্চন চলে যাবার পর ৭০৫ একতা আসার আগেই লাইন ঠিক করার জন্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে লাইন ঠিক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ