• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

মেয়র জাহাঙ্গীর সাময়িক বরখাস্ত

সিসি নিউজ ডেস্ক ।। গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ মন্ত্রণালয়ে দাখিল হয়েছে। সেগুলোকে আমলে নেওয়া হয়েছে। আইনের ধারা অনুযায়ী সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।’

জাহাঙ্গীরের বিরুদ্ধে কী কী অভিযোগ পড়েছে, সেই প্রশ্নে মন্ত্রী বলেন, জমি দখলের বিষয় আছে, জনস্বার্থ পরিপন্থী কাজে জড়িতের অভিযোগ আছে।

জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্তে মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে তিন সদস্যের কমিটি কয়েক দিন আগে গঠন করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, আনীত অভিযোগ প্রমাণিত হলে তাঁকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে।

বৃহস্পতিবারই গাজীপুর সিটি করপোরেশনে তিন সদস্যের প্যানেল মেয়র গঠন করেছে স্থানীয় সরকার বিভাগ। মন্ত্রী জানান, প্যানেল মেয়রের জ্যেষ্ঠ সদস্য মেয়রের দায়িত্ব থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ