• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ইউপি নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে জামায়াতের ২৪ প্রার্থী

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর দুই জন মনোনয়ন পত্র দাখিল করেছে। বুধবার উপজেলা নির্বাচন অফিসার রবিউল আলমের কাছে তাদের মনোনয়ন পত্র জমা দেন। প্রার্থীরা হলেন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নে খয়রাত হোসেন বসুনিয়া এবং কামারপুকুর ইউনিয়নে মাজহারুল ইসলাম। উভয়ই উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য। তাদের সাথে উপজেলার ৫টি ইউনিয়নে জামায়াত সমর্থিত ১৭ জন সাধারণ সদস্য ও ৫ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর মনোনয়নও জমা দেয়া হয়েছে। সকালে নিজ নিজ ইউনিয়ন থেকে নেতা কর্মী ও সমর্থকদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রাসহ উপজেলা চত্বরে উপস্থিত হয় প্রার্থীরা। পরে সম্মিলিতভাবে জামায়াত নেতাকর্মীদের উপস্থিতিতে একে একে সকলে মনোনয়ন পত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক সৈয়দপুর শহর আমীর মাওলানা আব্দুস ছামাদ আজাদ, উপজেলা আমীর হাফেজ আব্দুল মুনতাকিম, সেক্রেটারি মাওলানা গওহর আলী, শহর আমীর শরফুদ্দিন খান, সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলীসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ