• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর কিশোরগঞ্জে ভোট কেন্দ্রে সংঘর্ষ: বিজিবি সদস্য নিহত

সিসি নিউজ ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মো. রুবেল (৩৫) নামে একজন বিজিবি সদস্য নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিশোরগঞ্জের আটটি ইউনিয়নে অনুষ্ঠিত হয়। এরমধ্যে গাড়াগ্রাম ইউনিয়নের পশ্চিম দলিরামপুর মাঝাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহন শেষে ফলাফল ঘোষনা করা হয়। কিন্তু পরাজিত সাধারন সদস্যের প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা ফলাফল পূর্নরায় গননার দাবি জানায়।

এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক-কর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। এক পর্যায় হামলাকারীরা প্রিজাইডিং, পোলিং ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবরুদ্ধ করে দেশীয় অস্ত্র নিয়ে কেন্দ্রে হামলা চালায়। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় জানান, রাত ৯টা পর্যন্ত দফায় দফায় এ হামলায় মো. রুবেল নামে বিজিবি সদস্য ঘটনাস্থলে নিহত হয়।

নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে ব্যালট ছিনতাই, কেন্দ্র দখলের চেষ্টা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই উপজেলার ছয়টি ভোট কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত হয়। কেন্দ্র ছয়টি হলো বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা এ ইউ সিনিয়র মাদ্রাসা ও বড়ভিটা স্কুল এন্ড কলেজ কেন্দ্র এবং মাগুড়া ইউনিয়নের পারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলালগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয় ও সিংগেরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ