• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সিসি নিউজ ডেস্ক।। করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আলাদা স্ক্রিনিংয়ের আওতায় আনার কথাও বলা হয়েছে।

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এ বিষয়ে তিনি বলেন, ‘আফ্রিকার কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ নেই। তবে তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিয়ে দেশে প্রবেশের সুযোগ রয়েছে। তাই ট্রানজিট যাত্রীর মাধ্যমেও যাতে দেশে ওমিক্রন প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা বিদেশ থেকে আসবেন, তারা যেন অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও সতর্ক হন এবং সরকারের নির্দেশনাগুলো মেনে চলেন।’

এছাড়া বাংলাদেশে প্রবেশের আগে ১৪ দিনের মধ্যে কেউ এসব দেশে গেলে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ