• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকা ও কিশোরগঞ্জে চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

সিসি নিউজ ।। নীলফামারীর জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৭, আওয়ামী লীগের বিদ্রোহী ২, বিএনপি (স্বতন্ত্র) ২, জাতীয় পাটি ২, জাতীয় পাটির বিদ্রোহী ১, জামায়াত ১ এবং ১ জন স্বতন্ত্র প্রার্থীর জয় হয়েছে।
গত রবিবার (২৮ নভেম্বর) নির্বাচন শেষে রাতে ওই ফলাফল ঘোষণা করা হয়। ওই দুই উপজেলায় ১৯টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠান হলেও কিশোরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের ফলাফল স্থগিত রয়েছে।
ওই দুই উপজেলার মধ্যে জলঢাকা উপজেলার ১১ টিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই ১১ ইউপির মধ্যে আওয়ামী লীগ ৬, আওয়ামী লীগ বিদ্রোহী ১, বিএনপি ১, জাপা ১, জামায়াত ১ এবং স্বতন্ত্র ১ জনের জয় হয়েছে।
নির্বাচিতরা হলেন, ডাউয়াবাড়ী ইউনিয়নে সাইফুল ইসলাম মুকুল (নৌকা), বালাগ্রামে আহম্মেদ হোসেন ভেন্ডার (নৌকা) গোলনায় মশিয়ার রহমান (নৌকা), ধর্মপালে আবু তাহের (নৌকা), শিমুল বাড়ীতে হামিদুল হক (নৌকা), কাঁঠালীতে সোহরাব হোসেন তুহিন (নৌকা)।
উপজেলার কৈমারীতে আওয়ামী লীগ বিদ্রোহী ছাদেকুল সিদ্দিক (আনারস), শৌলমারীতে মো. নুরুজ্জামান (লাঙ্গল) গোলমুন্ডায় স্বতন্ত্র মিজানুর রহমান (মোটরসাইকেল), মীরগঞ্জে স্বতন্ত্র গোলাম মোস্তফা মানিক (মোটরসাইকেল), খুটামারা ইউপিতে জামায়াতের স্বতন্ত্র রকিবুল ইসলাম (চশমা)।
কিশোরগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৩টিতে (বড়ভিটা, মাগুড়া এবং সদর) ফলাফল স্থগিত রয়েছে। অপর পাঁচটি ইউনিয়নে ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ ১, বিএনপি স্বতন্ত্র ১, জাপা ১, আওয়ামী লীগ বিদ্রোহী ১, জাপা বিদ্রোহী ১ বিজয়ী হয়েছেন।
তাদের মধ্যে রণচন্ডী ইউপিতে আওয়ামী লীগের মোখলেছুর রহমান (নৌকা), নিতাই ইউপিতে বিএনপির (স্বতন্ত্র) মোস্তাকিনুর রহমান (ঘোড়া), বাহাগিলি ইউপিতে জাতীয় পাটির মো. সুজাউদৌলা (লাঙ্গল), পুটিমারী ইউপিতে জাপা বিদ্রোহী স্বতন্ত্র আবু সায়েম (দুটি পাতা) অপর গাড়াগ্রাম ইউপিতে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র মো. জোনাব আলী (আনারস ) বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, রবিবার নির্বাচন শেষে রাতে বেসরকারি ওই ফলাফল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ