• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে মামা শ্বশুড়কে হারিয়ে প্রথম মহিলা চেয়ারম্যান হিমু

সিসি নিউজ ।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে তৃতীয় দফায় অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১১ নং বৈরচুনা থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করে প্রথমবারের মতো মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন টেলিনা সরকার হিমু। ওই ইউনিয়নে তাঁর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী ছিলেন আপন মামাশ্বশুর সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী চৌধুরী। শুধু ঠাকুরগাঁওয়ে নয় তিনি পুরো রংপুর বিভাগের প্রথম আওয়ামী লীগ মনোনিত মহিলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান টেলিনা সরকার হিমু বলেন, জনগণ আমাকে নির্বাচিত করেছে। আমি জনগণের সুখে-দুঃখে পাশে থাকব। আমি বিশ্বাস করি এই বিজয়ে নারীরা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আমার দল শক্তিশালী হবে।

এ বিষয়ে জেলা মহিলা লীগের সভানেত্রী দ্রোপদী দেবী আগারওয়ালা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্যব্যক্তিকে অগ্রাধিকার দেন নেতৃত্ব পরিচালনা করার জন্য। তিনি যোগ্য নারীদেরও সর্বক্ষেত্রে অগ্রাধিকার দেন। তিনি চান নারীরা দেশের উন্নয়নে তেৃত্বে এগিয়ে আসুক। সেই ধারাবাহিকতায় তিনি টেলিনা সরকার হিমুকে মনোনয়ন দিয়েছিলেন এবং বিশাল ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেছেন। এ বিজয় অবশ্যই আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ