• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে জটিল রোগের চিকিৎসা সহায়তা পেলেন ৩৮জন রোগী

সিসি নিউজ ।। নীলফামারীতে ৩৮ জন রোগীর জটিল রোগের চিকিৎসা সহায়তায় ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূূচির আওতায় ওই অর্থের চেক প্রদান করা হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে ‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভবে ওই চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই চেক তুলে দেন নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেসমিন নাহার।
নীলফামারী সদর উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নূর মোহাম্মদ চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
উক্ত অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগের আক্রান্ত ৩৮ জন রোগীর মাঝে ১৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নীলফামারী সদর উপজেলা সমাজ সেবা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নূর মোহাম্মদ জানান, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগের আক্রান্ত ৩৮ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার করে চেক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ