• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন সচিব

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে একটি আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে তোলা হয়।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নামফলক ও ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি।

নীলফামারী জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মো. আসিফ আহসান, নীলফামারী পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) মো. আজাহারুল ইসলাম, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার শামীম হুসাইন, নীলফামারীর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, নীলফামারীর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রমিজ আলম, সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহাজাদী, যুব উন্নয়ন অফিসার হাসান আলী, সমবায় অফিসার মো. জাকির হোসেন, পল্লী উন্নয় অফিসার মো. আল মিজানুর রহমান ও সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

প্রধান অতিথি মো. তোফাজ্জল হোসেন মিয়া কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ২০ কার্যদিবস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এছাড়াও প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য, রংপুর বিভাগীয় প্রশাসনের নির্দেশনায় এবং নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগ ও পরিকল্পনায় সৈয়দপুর উপজেলার কামারপুকুর নিজবাড়ী আশ্রয়ণ-২ প্রকল্পের সুবিধাভোগীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কেন্দ্রে গড়ে তোলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ