• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কারিগরি ত্রুটিতে ৫০ মিনিট আকাশে ঘুরল বিমানের ফ্লাইট

সিসি নিউজ ডেস্ক ।। কারিগরি ত্রুটির কারণে ৫০ মিনিট বিলম্বে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। আজ বুধবার রাত সাড়ে ৯টার পর বিমানটি অবতরণ করে।

বুধবার শাহ আমানত বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সর্বশেষ রাত ৯টা ৩৫ মিনিট চতুর্থবার চেষ্টা করেও ফ্লাইটটি অবতরণে ব্যর্থ হয়। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে ফ্লাইটটি জরুরি অবতরণের জন্য যেসব আনুষ্ঠানিকতা রয়েছে সেগুলো সম্পন্ন করেছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৬১৭ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারটি কাজ না করায় ফ্লাইটটি আকাশে বারবার চক্কর দিতে থাকে। ফ্লাইটটি পরিচালনা করছিলেন বিমানের ক্যাপ্টেন রুবায়েত। এতে ৪২ জন যাত্রী ছিলেন।

উৎস: কালেরকন্ঠ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ