• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গাইবান্ধায় স্ত্রীকে খুনের দায়ে স্বামীর ফাঁসির আদেশ

গাইবান্ধা প্রতিনিধি ।। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রী খাতিজা বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী মাইদুল ইসলামের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জেলা দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মাইদুল ইসলামের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের নারায়ণপুর গ্রামে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স রায়ের সত্যতা নিশ্চিত করে ঢাকাটাইমসকে জানান, ২০০৬ সালে মাইদুল ইসলামের সঙ্গে খাতিজা আক্তারের বিয়ে হয়। নয় বছর সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে হয়।

২০১৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের দুই বছর পর ২০১৭ সালে আবারো তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন থেকেই মাইদুল গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করা শুরু করে। শ্বশুর বাড়িতে থাকাকালীন প্রায়ই তাদের মধ্যে কলহ হতো।

২০১৭ সালের ১৭ জুন রাতে মাইদুল তার স্ত্রী খাতিজা বেগমকে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরদিন খাতিজা বেগমের বাবা গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আজ মামলাটির রায় ঘোষণা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ