• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নারী নির্যাতন প্রতিরোধে পেশাজীবী ফোরামের মানববন্ধন

সিসি নিউজ ।। নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২১ উপলক্ষে নীলফামারীতে মানববন্ধন ও সমাবেশ করেছে পেশাজীবী ফোরাম। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এই সমাবেশে বিভিন্ন পেশার প্রতিনিধিরা যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন।
এতে সভাপতিত্ব করেন পেশাজীবী ফোরামের সভাপতি জেলা পরিষদের সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পল্লবী।
‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্বগড়ি’ শ্লোগানে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, জেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জিনাত রেহেনা সুরভী, উন্নয়ন কর্মী মিজানুর রহমান লিটু, হাকিম মোস্তাফিজুর রহমান সবুজ প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন আরডিআরএস রংপুরের শমসেয়ারা বিলকিস।
বক্তারা নারী নির্যাতন বন্ধে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে সম্মিলিত সচেতনতা সৃষ্টির আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ