• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পীরের পা ছুঁয়ে দোয়া নিলেন আইভী

সিসি নিউজ ডেস্ক ।। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক দলের সমাবেশে হাজির হলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী।

আজ শুক্রবার বিকেলে শহরের জিমখানা মাঠে জাকের পার্টির ঢাকা বিভাগীয় সম্মেলনে হাজির হন আইভী। ফুলের তোড়া নিয়ে যান তিনি। মঞ্চে থাকা জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা খাজা মোস্তফা আমীর ফয়সলের পা ছুঁয়ে সালাম করে দোয়া নেন।

সেখানে মেয়র আইভী বলেন, ‘২০১১-তে আমি নির্বাচনে অংশ নিয়েছিলাম। সে সময় আমি চিন্তায় ছিলাম দল কাকে মনোনয়ন দেয়। তখন আমি ভাইজানের সাথে দেখা করেছিলাম, তিনি আমাকে দোয়া করেছিলেন। আজ এখানে এসেছেন, আমি তাঁর কাছে দোয়া চাই। সামনেই আমার নির্বাচন। আমি যদি নৌকা পাই, তবে নির্বাচন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

এ সময় মেয়র আইভীর সঙ্গে থাকা নেতাকর্মীরাও পীরের কাছে দোয়া চান। মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু, আওয়ামী লীগ নেতা খালিদ হাসান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ