• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুর সাবর্ডিনেট কলোনী সপ্রাবির ম্যানেজিং কমিটি গঠিত

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুর শহরের সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত করা হয়।
বিদ্যালয়ের শ্রেণি কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর হোসেন।
সভায় সর্বসম্মতিক্রমে মো. মাসুদুর রহমানকে সভাপতি এবং সাবর্ডিনেট কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানাকে সদস্য সচিব করে ১০ সদস্য বিশিষ্ট ওই ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দপুর পৌরসভা ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মঞ্জুর হোসেন। এছাড়াও কমিটির অন্যান্যরা সদস্যরা হলেন মনসুরা জেসমিন, মো. আসাদুজ্জামান, মো. ওহিদুল ইসলাম, মোছা. নাসরিন, মোছা. রিনা, মো, ফারহান উদ্দিন ও মুন্নী রাণী।
একই দিন একই সভায় বিদ্যালয়ের শিক্ষক – অভিভাবক কমিটি গঠন করা হয়। আর শিক্ষক-অভিভাবক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আব্দুল খালেক সাবু।
বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও শিক্ষক-অভিভাবক কমিটির নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে সবাইকে মিষ্টিমুখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ