• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হাতে লাল কার্ড নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

সিসি নিউজ ডেস্ক ।। সড়কে অনিয়ম-দুর্নীতি, নিরাপদ সড়কের দাবি ও রাস্তায় চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে লাল কার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা। শনিবার সকালে রামপুরা ব্রিজের হাতিরঝিল থানা অংশে লাল কার্ড নিয়ে সড়কে বিক্ষোভ করেছে তারা।

সড়কে খিলগাঁও মডেল কলেজসহ আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ থেকে ৩৫ জন শিক্ষার্থী রামপুরা সড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীদের আন্দোলনে যান চলাচল সম্পূর্ণ বন্ধ না হলেও মতিঝিল থেকে এয়ারপোর্টগামী সড়কে যান চলাচল কিছুটা ব্যাহত হচ্ছে। আন্দোলন থেকে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে নানা স্লোগান দিচ্ছে।

কার উদ্দেশ্যে এই লাল কার্ড প্রদর্শন এমন প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, এটা কাউকে উদ্দেশ্য করে নয়, যারাই এই পরিবহন সেক্টরে দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেই এই লাল কার্ড প্রদর্শন।

খিলগাঁও মডেলের শিক্ষার্থী সোহাগী সামিয়া নিজের পরিচয় দিয়ে বলে, `আমি জাতীয় সমাজতান্ত্রিক দলের ঢাকা শাখার দপ্তর সম্পাদক ঠিক আছে। কিন্তু আমি সবার আগে একজন শিক্ষার্থী।’

তিনি বলেন, `আমি এই আন্দোলন চলাকালীন কোনো বিষয়ে রাজনৈতিক কিছু টেনে আনিনি। কারণ আমি সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ে রাস্তায় নেমেছি।’

সোহাগী আরও বলেন, গত দুই দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচার চালানো হচ্ছে। আমি নাকি ৩০ বছরের মহিলা, শিক্ষার্থী নই, রাজনৈতিক দলের কর্মী। কিন্তু আপনারা আমার আইডি কার্ড, পরীক্ষার প্রবেশপত্র আর কলেজে খোঁজ নিয়ে জানতে পারেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ