• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চিকিৎসা সহায়তা পেলেন ১৯ জন রোগী

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে জটিল রোগের চিকিৎসা সহায়তায় ১৯ জন রোগীর মাঝে সাড়ে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। সমাজসেবা অধিদফতরের অধীনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রদান কর্মসূূচির আওতায় ওই অর্থের চেক প্রদান করা হয়। গতকাল সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে ‘শেখ হাসিনার অবদান জটিল রোগের অনুদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ওই চেক হস্তান্তর করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তাপ্রাপ্ত রোগী ও তাদের অভিভাবকদের হাতে চেক তুলে দেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইনের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার নূর মোহাম্মদ।
উক্ত অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যলাসেমিয়া ও জন্মগত হৃদরোগের আক্রান্ত ১৯ জন রোগীর মাঝে সাড়ে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সহায়তাপ্রাপ্ত রোগীর অভিভাবকরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নূর মোহাম্মদ জানান, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হৃদরোগের আক্রান্ত ১৯ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার করে চেক প্রদান করা হয়েছে। (ছবি আছে)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ