সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরব ৪র্থ ধাপের ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে একজন চেয়ারম্যানপ্রার্থীসহ ১৩ জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। সোমবার নির্ধারিত দিনে উল্লেখিত সংখ্যক প্রার্থীরা তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেন।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, নির্বাচনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যানপদে ৩০ প্রার্থীর দাখিলকৃত বৈধ মনোনয়ের মধ্যে সোমবার বোতলাগাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হাসানুর রহমান তাঁর মনোনয়ন প্রত্যাহার করেন।
এছাড়া সাধারণ সদস্য পদে ২৬০ জনের মধ্যে বোতলাগাড়ী ইউনিয়নের পাঁচ জন, খাতামধুপুর ইউনিয়নের এক জন, কামারপুকুর ইউনিয়নের তিন জন ও কাশিরাম বেলপুকুর ইউনিয়নের তিন জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এতে করে মোট ২৯০ জন মধ্যে প্রার্থী সংখ্যা দাড়াল ২৬৭ জনে।
সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম জানান, আগামীকাল মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পর থেকে তাঁরা নির্বাচনী প্রচারনা শুরু করতে পারবেন।