• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। অতিরিক্ত মদপানে দিনাজপুরের খানসামা উপজেলায় ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও একজন যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের জুগীরঘোপা গ্রামের আলতাফ চেয়ারম্যান পাড়া এলাকায় রাশেদুল ইসলামের ছেলে রাব্বী (১৬) ও আইদুল ইসলামের ছেলে জহরুল (১৭) মদের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে পান করে। পরে রাব্বী ঘটনাস্থলেই বেহুঁশ হয়ে যায়। সকালে বাড়ির পাশের রসুন ক্ষেত থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে খানসামা থানা পুলিশ।
আর জহুরুল অসুস্থ অবস্থায় বাড়ি আসলে তার পরিবার সদস্যরা টের পেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

বিষয়টি নিশ্চিত করে ওসি কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত রাব্বীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মদপানে মৃত্যু হয়েছে তবে অধিকতর তদন্ত শেষে এই ঘটনার আসল রহস্য উন্মোচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ