• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে ট্রেন দূর্ঘটনায় নিহতের পরিবারের দুই সদস্যের চাকুরি আশ্বাস

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত তিন শিশুর বাবা রেজয়ান হোসেন ও নিহত যুবক শামীম হোসেনের স্ত্রী সুমাইয়া আখতারকে চাকুরি দেয়ার আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মনসাপাড়া বউ বাজার এলাকায় এক শোক সভায় এই আশ্বাস দেন মন্ত্রী। শনিবার (১১ ডিসেম্বের) বেলা আড়াইটার দিকে ওই শোক সভার আয়োজন করা হয়। এর আগে মনসাপাড়ার বউ বাজার পৌঁছে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি।
শোক সভায় মন্ত্রী বলেন, ‘যে ক্ষতি হয়েছে তা পূরণ হবার নয়। তাদের ফিরিয়ে আনাও সম্ভব নয়। যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের দুই সদস্যকে চাকুরি দিতে আমি রেলের জিএমকে নির্দেশ দিয়েছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রেল দুর্ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘নতুন যেসব রেলপথ হচ্ছে, সেখানে আন্ডারপাস ওভারপাস করছি। কিন্তু যে গুলো পুরোনো আছে, সে গুলোতে এগুলি করা সম্ভব নয়। গ্রাম পর্যায়ে যেসব এলাকায় রেল ক্রসিং দরকার, সে গুলো স্থানীয় সরকার মন্ত্রণালয় করবে। এ জন্য স্থানীয় সরকারের সঙ্গে আমরা কথা বলছি।’ আশা করি, দ্রুত তা বাস্তবায়ন করা হবে।
শোক সভায় জেলা প্রশাসনের পক্ষে রেজোয়ানের পরিবারকে ২৫ হাজার এবং শামীমের পরিবারকে ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মুক্তারুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ওই গ্রামে অরক্ষিত রেলক্রসিং এর গেটের সামনে ব্রীজের ওপর তিন শিশুসহ এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, ওই গ্রামের রেজয়ানের তিন সন্তান যথাক্রমে, শিমু আকতার (১০), লিমা আকতার (৮) ও মমিনুর রহমান (৩)। এছাড়াও একই এলাকার মৃত্যু আনোয়ার হোসেনের ছেলে শামিম হোসেন (৩০)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ