• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ে

পঞ্চগড় প্রতিনিধি ।। গত কয়েকদিন ধরে ভিন্ন ভাবে শীতের আমেজ শুরু হয়েছে পঞ্চগড়ে। দিনভর গরম আবহাওয়া থাকলেও রাতে পুরোদমে অনুভুত হচ্ছে শীত। এছাড়াও গভীর রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।

বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যা সকাল ১১টায় সারাদেশের সাথে নির্ণয় করে দেশের মধ্যে সর্বনিম্ন রেকর্ড করা হয়।

এদিকে সন্ধা থেকে ভোর সকাল পর্যন্ত শীতের তীব্রতা ও গরম কাপড়ের অভাবে দূর্ভোগে পড়ছে স্থানীয় নিম্ন আয়ের মানুষেরা। এদিকে বৈরি আবহাওয়ায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্করা।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, দিনের থেকে রাতের তাপমাত্রা ক্রমেই হ্রাস পাচ্ছে। অন্যদিকে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাচ্ছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ