• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় বিষ প্রয়োগে গম ক্ষেত নষ্টের অভিযোগ

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। বিষ প্রয়োগ করে দিনাজপুরের খানসামা উপজেলায় গম ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।
গত বুধবার উপজেলার খামারপাড়া ইউনিয়নের ভান্ডারদহ গ্রামের মোঃ লুৎফর রহমান বিরুদ্ধে খানসামা থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ করেন একই গ্রামের মোছাঃ হালিমা খাতুন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী হালিমা খাতুন দুই কিস্তিতে মোট দুই লক্ষ সত্তর হাজার টাকার বিনিময়ে লুৎফর রহমানের কাছে ৪৫ শতক জমি বন্ধক নেন। পরবর্তীতে বন্ধকী জমি কিছুদিন ভোগ করার পর, প্রতারণার আশ্রয় নিয়ে সেই জমি ভোগ দখলে বাধা এবং বন্ধকী টাকা পরিশোধ না করে জোরপুর্বক দখলের চেষ্টা করেন এবং দখল করতে ব্যর্থ হন লুৎফর।
হালিমা খাতুন জানান, জমি বন্ধক নেওয়ার কিছুদিন পরেই লুৎফর রহমান উপযুক্ত অর্থ না দিয়েই জোরপুর্বক দখলের চেষ্টা করেন। পরে আমি ও আমার পরিবার অন্যায়ভাবে দখলে প্রতিবাদ করলে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ খুন জখমের হুমকি দেয় পরে বিষয়টি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করি এবং তারা স্থানীয় ভবে আপোষের চেষ্টা করলেও সম্ভব হয় নি। বরং আসামীরা আমার আরও অশেষ ক্ষতি তারা সাধন করবে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ