• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শপথ নিয়েছে নীলফামারী পৌর পরিষদ

সিসি নিউজ।। মঙ্গলবার সকালে শপথ গ্রহণ শেষে দুপুরে দায়িত্বভার গ্রহণ করেছে নীলফামারী পৌরসভার নবম পরিষদ।
নীলফামারী পৌরসভা কার্যালয়ে নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিলরদের ফুল দিয়ে বরণ করে নেন মেয়র দেওয়ান কামাল আহমেদ।
এ সময় পৌরসভার সচিব মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান উপস্থিত ছিলেন।
এরআগে সকালে রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব মিঞা তার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে নীলফামারী পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে পৌর পরিষদ।
সকলকে স্বাগত জানিয়ে মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, নীলফামারী পৌরবাসীর সেবার ব্রত নিয়ে আজ থেকে নতুন উদ্যমে যাত্রা শুরু হলো আমাদের।
সকল ভেদাভেদ ভুলে সংকীর্ণতা পরিহার করে জনসেবায় আমাদের আত্মনিয়োগ করতে হবে এবং উন্নয়ন কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে হবে।
প্রসঙ্গত নীলফামারী পৌরসভায় টানা ষষ্ঠ মেয়াদে মেয়র নির্বাচিত হন দেওয়ান কামাল আহমেদ। নৌকা প্রতিকে এবারই প্রথম অংশ নেন তিনি।
এছাড়া কাউন্সিলরদের মধ্যে মাত্র একজন পুরোনো এসেছে গত ২৮নভেম্বরের নির্বাচনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ