• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে ডা. মুরাদ হাসানসহ দুই জনের নামে মামলা

নীলফামারী প্রতিনিধি ॥ সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নামে নীলফামারী আদালতে মামলার আবেদন করেছেন বিএনপি পন্থী এক আইনজীবী। মামলায় মহিউদ্দিন হেলাল নাহিদ নামে আরো একজনকে আসামী করা হয়েছে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিনো বাদী হয়ে ওই মামলার আবেদন করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে আদালতের বিজ্ঞ বিচারক মোঃ হাফিজুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করলেও কোন আদেশ প্রদান করেননি।
মামলা সূত্রে, পহেলা ডিসেম্বর ফেইসবুক পেইজে লাইভে এসে জিয়া পরিবার ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের নামে অত্যন্ত কুরুচিপুর্ণ এবং নারী বিদ্বেষী বক্তব্য প্রদান করেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান । ডিজিটাল প্লাটফর্মের এই পেইজে সাক্ষাতকারটি গ্রহণ করে মহিউদ্দিন হেলাল নাহিদ এক ব্যক্তি।
বাদীর অভিযোগ মুরাদ হাসান সাংবাধিনাকি ভাবে শপথ নিয়ে তার নানাবিধ বক্তব্যের ফলে সংবিধান লঙ্ঘণ করেছেন। তার বক্তব্য নারী সমাজের প্রতি অবমাননাকর, অপমানজনক এবং শাস্তিযোগ্য অপরাধ।
মামলায় স্বাক্ষী হিসেবে এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, আল মাসুদ চৌধুরী, কাজী আখতারুজ্জামান জুয়েল, গোলাম মোস্তফা সজীব, আজিম হোসেন ও নুর আসাদুজ্জামান মিশন রয়েছেন।
বাদীর আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা সজীব জানান, আদালতের বিজ্ঞ বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। আজ কোন আদেশ দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ