• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটে চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন

জয়পুরহাট প্রতিনিধি।। চতুর্থ ধাপে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউপিতে আগামীকাল রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জেলায় ১ জন জাপা’র লাঙ্গল ও ১ জন স্বতন্ত্র নারীসহ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন মোট ৩২ জন প্রার্থী। এ নির্বাচনে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করেছে সদর উপজেলা নির্বাচন অফিস।

তথ্য নিশ্চিত করে জেলা নির্বাচন অফিসার মুহাম্মদ আমিনুর রহমান মিঞা জানান, জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউপি’র মধ্যে জামালপুর ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।

এ দিকে জেলায় প্রথম বারের মত সদর উপজেলার পুরানাপৈল ইউনিয়নে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন নজরুল ইসলাম ও চকবরকত ইউনিয়নে মটর সাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন হাজেরা খাতুন লিলি। জয়ের ব্যাপারে আশাবাদী ভিন্ন ধরনের এই প্রতিদ্বন্দিগন জানান, নির্বাচিত হলে তারা সরকারি উন্নয়নমূলক কাজের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য বিয়ে বন্ধসহ জনসেবায় নিজেদের আত্ম নিয়োগ করবেন। এ ছাড়া স্বজন প্রীতি থেকে নিজেদের মুক্ত রাখবেন বলেও অঙ্গিকার করেন তারা।

জেলা নির্বাচন কর্মকর্তা আরো জানান, ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৭৯ হাজার ৪৯৭ জন। যার মধ্যে ৯০ হাজার ৮২৯ জন পুরুষ এবং ৮৮ হাজার ৬৬৮ জন নারী ভোটার। মোট ভোট কেন্দ্র ৬৩টি। নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৩ জন। সংরক্ষিত সদস্য পদে ১৩৩ জন নারী এবং সাধারণ সদস্য পদে লড়ছেন ৩ হাজার ৫১৬ জন পুরুষ প্রার্থী। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ