• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচন: ঠাকুরগাঁওয়ে পুলিশের গুলিতে একজনের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক ।। ইউপি সদস্য প্রার্থীর নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্রে করে ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নে পুলিশের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হন আরও তিনজন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের গুলিতে হামিদুল নামে ওই ব্যক্তির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা ও ফুটবল প্রতীকের দুই মেম্বার প্রার্থীর মধ্যে ফলাফল নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে। একটি পক্ষ পুলিশের ওপর চড়াও হয়।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভীরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মেম্বর প্রার্থীর নির্বাচনী ফলাফল নিয়ে দ্বন্দ্বের জেরে সরকারি কাজে বাধা দেয় একটি পক্ষ। সেখানে প্রিসাইডিং কর্মকর্তার নির্দেশে পুলিশের গুলিতে একজন মারা গেছেন। মরদেহ পুলিশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ