সিসি নিউজ ।। উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে চতুর্থ ধাপে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বেসরকারী ভাবে ঘোষনা করা হয়েছে চেয়ারম্যানের নাম। এর মধ্যে আওয়ামীলীগের একজন, স্বতন্ত্র একজন ও আওয়ামীলীগের তিনজন বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছে।
নির্বাচিতরা হলেন, কামারপুকুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন সরকার (মোটরসাইকেল), কাশিরাম বেলপুকুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মো. লানছু হাসান চৌধুরী (গোলাপ ফুল)), বাঙ্গালীপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী মো. শাহাজাদা সরকার (নৌকা), বোতলাগাড়ী ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামান জুন (ঘোড়া) ও খাতামধুপুর ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ রানা পাইলট (আনারস)।