• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শপথ নিলেন নীলফামারীর ২২ ইউপি চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি ।। নীলফামারী জেলার ২২ ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে শপথ নিলেন সদরের ১১জন ও জলঢাকা উপজেলার ১১ জন চেয়ারম্যান।

আজ সোমবার (২৭ ডিসেম্বর) বেলা সারে ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পুলিশ সুপার মোখলেছুর রহমান বিপিএস, পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার ও মাহবুব হাসান।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর সদর উপজেলার ১১ ইউনিয়ন এবং ২৮ নভেম্বর জলঢাকা উপজেলার ১১ ইউনিয়নে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ