• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কিশোরগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে ফুলমতি রায় (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছেন পুত্রবধূ অঞ্জনা রানী (৪২)। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুলমতি গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের স্ত্রী। অগ্নিকাণ্ডে পরিবারটির চারটি ঘর, দুটি গরু ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার স্টেশনের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য প্রকাশ চন্দ্র রায় জানান, ওই বাড়িতে পুরুষ মানুষ কেউ সে সময় ছিল না। নিহত ফুলমতি প্যারালাইজড রোগী। সার্বক্ষণিক বিছানায় শুয়ে থাকেন।

জলঢাকা উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, খবর পেয়ে সেখানে উপস্থিত হয় জলঢাকা ও কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এনে ঘর থেকে মরদেহ বের করা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ