• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বোনের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে হুমায়রা মাহমুদ (১৫) নামের এক কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে তার বড় বোনের সাথে অভিমান করে আত্মহত্যা করে। গত মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের কাজীপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। সে একই এলাকার মাহমুদ আলীর মেয়ে। মেয়েটি স্থানীয় এক নারী শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেনীর ছাত্রী।

পুলিশ ও পারিবার সূত্রে জানা যায়, হুমায়রার বড় বোন হেনা পারভীন দুদিন আগে শশুরবাড়ি থেকে তাঁর বাবার বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন সন্ধায় বই না পড়ে হুমায়রা তার ভাগ্নের (বোনের ছেলে) সাথে গল্প করছিল। এ নিয়ে তার বড় বোন তাকে বকা দেয় এবং বই পড়ার জন্য তার ঘরে পাঠায়। এতে অভিমান করে হুময়ারা তার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরিবারের লোকজন মনে করে ঘরে গিয়ে পড়তে বসেছে। কিন্তু বেশ কিছুক্ষণ পরে তাকে ডাকার পরও সে সাড়া না দেওয়ায় দরজা দেখে সে তার গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের হুকের সাথে ঝুলছে। পরে তাঁরা তাকে উদ্ধার করে মৃত দেখতে পায়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। স্বজনরা জানান মেয়েটি কিছুটা রাগী স্বভাবের ছিল। সে তার বোনের ওপর অভিমান করে এ ঘটনা ঘটিয়েছে। পরে স্থানীয় কাউন্সিলরের অনুরোধে ও পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ