• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

সৈয়দপুরে জিপিএ-৫ পেয়েছে ৬৯৫ জন

সিসি নিউজ ।। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরে ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছয়টির শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর সব মিলিয়ে এখানে জিপিএ-৫ পেয়েছে ৬৯৫ জন। উপজেলায় পাশের হার ছিয়ানব্বই দশমমিক চার শতাংশ।
উপজেলা শিক্ষা অফিস ( মাধ্যমিক শাখা)  সূত্রে জানা গেছে,  সৈয়দপুর উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৫৮৪ অংশ জন।তাদের মধ্যে পাশ করে ৩ হাজার ৪৫৫ জন। এর  মধ্যে শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে সরকারি বিজ্ঞান কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, লায়ন্স স্কুল এন্ড কলেজ, আল-ফারুক একাডেমি, আদর্শ বালিকা বিদ্যালয় ও  কলেজ এবং বোতলাগাড়ী আদর্শ বালিকা নিকেতন। এদিকে ২২ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উল্লেখ সংখ্যক পরীক্ষার্থী জিপির-৫ পেয়েছে। এর মধ্যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ২৬০ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১ জন। লায়ন্স স্কুল এন্ড কলেজের ৪১৪ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১১। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে প্রথম হয়েছে।  দ্বিতীয় স্থানে থাকা সৈয়দপুর সরকারি বিজ্ঞান  কলেজের ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৫ জন।  প্রতিষ্ঠানটির সবাই বিজ্ঞান বিভাগে শিক্ষারর্থী। তৃতীয় স্থান অর্জনকারী আলফারুক একাডেমির ২৩১ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৮ জন। জিপিএ-৫ প্রাপ্তির দিক চতুর্থ স্থানে রয়েছে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩৩  জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন।  ১০৫ জনের মধ্যে ১৮ জন জিপিএ-৫ পেয়ে পঞ্চম স্থান অর্জণ করেছে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল। সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে ১০০ জনে ১৪, লক্ষনপুর স্কুল এন্ড কলেজের ২২৬ জনের মধ্যে ৯, তুলসীরাম সরকারী বালিকা বিদ্যালয়ের ১১৯ জনে ৮ ও খালিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের ১৩১ জনে ৫ জন জিপিএ-৫ পেয়েছে।  হাজারিহাট স্কুল এন্ড কলেজ ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয় থেকে ৪ জন করে জিপিএ-৫ পেয়েছে । ৩  জন করে জিপিএ-৫ পেয়েছে পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ, কয়াগোলাহাট স্কুল এন্ড কলেজ, বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় ও রেলওয়ে সরকারী উচ্চ বিদ্যালয় থেকে। ২ জন করে জিপিএ-৫ পেয়েছে কামারপুকুর উচ্চ বিদ্যালয়, চওড়া উচ্চ বিদ্যালয় ও ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে। এছাড়া বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়, শেরে বাংলা উচ্চ বিদ্যালয় ও সিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এক জন করে পরীক্ষার্থী জিপিএ-পেয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ