সিসি নিউজ।। নীলফামারীতে ‘বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুণএকত্রীকরণে রেইজ প্রকল্পের ভুমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও ওয়েলফেয়ার সেণ্টার দিনাজপুরের আয়োজনে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় নীলফামারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন ওয়েলফেয়ার সেণ্টার দিনাজপুরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিরুল ইসলাম, সিভিল সার্জন মো. হাসিবুর রহমান, নীলফামারী প্রেসক্লাব সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক নুর আলম, বিদেশ প্রত্যাগত মো. হুমায়উন কবির, জিন্নাতুন আলম প্রমুখ। ওয়েলফেয়ার সেণ্টার দিনাজপুরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান জানান, বিদেশ থেকে প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি, আর্থিক সহযোগিতা প্রদান, প্রশিক্ষণ প্রদান, ব্যাংক ঋণ, সনদ প্রদানসহ বিভিন্নভাবে সহযোগিতার উদ্যোগ নেয়া হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয়ের ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের আওতায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, ‘দেশে ফিরে যাতে কোনো রেমিট্যান্স যোদ্ধা হতাশ না হন কিংবা কর্মসংস্থানের অভাবে অপরাধে না জড়ান এজন্য বিশেষ ভূমিকা রাখবে এই রেইজ প্রকল্প।’ সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিদেশ প্রত্যাগত রেমিট্যান্স যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ওই সেমিনারে অংশ নেন।