• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শুক্রবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়নি, ভুলবশত ফেসবুকে পোস্ট

সিসি নিউজ ডেস্ক।। শিক্ষা কার্যক্রম সচল রাখতে প্রয়োজনে শুক্রবারও ক্লাস নেওয়া হবে-শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর বরাতে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে দেওয়া বক্তব্যটি ভুলবশত বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আজ রোববার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে আরেকটি পোস্টে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বলেন, ভুলবশত শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে পোস্টটি করা হয়েছিল। পরে আগের পোস্টটি সরিয়ে নিয়ে নতুন করে সংশোধনী দেওয়া হয়েছে।

সংশোধনমূলক ফেসবুক পোস্টে বলা হয়, শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে মাননীয় শিক্ষামন্ত্রীর বরাতে দেওয়া তথ্য ভুলবশত পোস্ট করা হয়েছে। এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তবে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত শনিবারের পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে।

তীব্র তাপপ্রবাহের কারণে দেওয়া ছুটি শেষে গতকাল রোববার শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস শুরু হয়েছে। এর আগে তাপপ্রবাহের কারণে কয়েক দফা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ