• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে গরু চুরির প্রতিবাদে সড়ক অবরোধ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে চলতি সপ্তাহে বিভিন্ন এলাকা থেকে ১৫ হতে ১৮ টি গরু চুরি হয়েছে। গত বুধবার একই রাতে একই এলাকায় পৃথক দুইজনের বাড়িতে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে ও গরু চুরি বন্ধের দাবিতে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে সড়ক অবরোধ করেন তাঁরা।

জানা যায়, সৈয়দপুর উপজেলায় গত কয়েকদিনে বিভিন্ন এলাকা থেকে উল্লেখ সংখ্যক গরু চুরি হয়। বুধবার গভীর রাতে ইউনিয়নের উত্তর সোনাখুলী দলবাড়ী পাড়ার মৃত ডাইরকা মামুদের ছেলে মকবুল হোসেনের গোয়ালঘর থেকে ২টি গাভী ও ২টি বাছুর চুরি হয়। এছাড়া ওই রাতেই তাঁর প্রতিবেশি মৃত শমসের আলীর ছেলে রফিকুল ইসলামের গোয়াল ঘরের দরজা ভেঙ্গে বাছুরসহ বিদেশী জাতের একটি গাভী চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। এরই প্রতিবাদে ওই সময় শহরের উত্তরে ঢেলাপীর এলাকায় সৈয়দপুর-নীলফামারী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন ক্ষতিগ্রস্থসহ স্থানীয়রা। এতে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের চুরির অভিযোগ দেওয়ার পরমর্শ দেন। অভিযোগ দিলে পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা। এতে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধে অংশ নেওয়া ক্ষতগ্রস্থ রফিকুল ইসলাম জানান, তাঁর কস্টে কেনা প্রায় ৫ লাখ টাকার গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, আমি নির্বাচনে ভোটের দায়িত্বে পার্শ্ববর্তী উপজেলা কিশোরগঞ্জে আছি। অবরোধের বিষয়টি শুনেই সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরও বলেন চুরির অভিযোগ দিলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ভোট পরবর্তী হটাৎ করে এ চুরি ও অবরোধের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ