• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেসবুকে পরিচয়: প্রেমিককে বেঁধে রেখে তরুণীকে গণধর্ষণ

সিসি নিউজ ডেস্ক।। রাজধানীতে প্রেমিককে বেঁধে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার ওই তরুণীর (২৬) সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে নির্মাণ শ্রমিক জহিরুল ইসলামের। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে আসেন ওই তরুণী। ওই দিন রাতে একটি নির্মাণাধীন ভবনের সামনে কথা বলছিলেন তারা উভয়ে। এমন সময় জহিরুলের পূর্বপরিচিত পাঁচজন তাদের জোর করে নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। তারা জহিরুলের হাত-পা বেঁধে ওই তরুণীকে ধর্ষণ করে। ওই রাতেই তাদের নামে মামলা হয়।

এ ঘটনায় পুলিশ জহিরুলের পাঁচ সহকর্মী সোহেল রানা, জয়নাল আবেদীন, মঈনুল হোসেন, সুমন আলী ও মাসুম আলীকে গ্রেফতার করেছে।

ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তাপস কুমার দাস সংবাদমাধ্যমকে এ ঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনার পর ওই তরুণী অসুস্থ হয়ে গ্রামে ফিরে যায়।

তিনি জানান, চিকিৎসার পর একটু সুস্থ হলে ঢাকায় এসে মামলা করেন ভুক্তভোগী ওই তরুণী। ওই তরুণীকে ঢাকা মহানগর পুলিশের ‘ভিকটিম সাপোর্ট সেন্টারে’ পাঠানো হয়েছে এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে দলবদ্ধ ধর্ষণের এ ঘটনায় জহিরুলের সম্পৃক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

গ্রেফতারকৃতরা ধর্ষণের কথা ‘স্বীকার করেছেন’ বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ