• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেলাইচন্ডীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন 

সিসি নিউজ।। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২১-২০২২ শুরু হয়েছে। গত শুক্রবার (৩১ ডিসেম্বর)  বিকেল তিনটায় বেলাইচন্ডী বাস স্ট্যান্ড সংলগ্ন মনপুরা মাঠে ওই ফুটবল টূর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বেলুন ও ফেস্টুন উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনুল মোমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি একেএম খুরশীদ আলম মজনু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটি উপদেষ্টা ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ প্রমূখ। ফুটবল টূর্ণামেন্টর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেলাইচন্ডী ইয়ং সোসাইটির উপদেষ্টা অধ্যাপক আলহাজ্ব মোঃ জালাল উদ্দীন আহমেদ,  সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক মোঃ বাবর আলীসহ  সংঠনটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বেলাইচন্ডী ইয়ং সোসাইটি কর্তৃক চতুর্থবারের মতো আয়োজিত এ ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনী খেলায় রংপুরের পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব বনাম দিনাজপুরের মানু স্মৃতি ফুটবল একাডেমী পরস্পরের মুখোমুখি হয়। এতে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব ২-১ গোলে দিনাজপুরে মানু স্মৃতি ফুটবল একাডেমীকে হারিয়েছে। উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন নীলফামারীর স্বনামধন্য রেফারী ভুবন মোহন তরফদার।  আর সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রওশন ও গোবিন্দ। আর পুরো খেলায় ধারাভাষ্য দেন দিনাজপুরের বীরগঞ্জের তৌফিকুল আলম তৌফিক।
উল্লেখ্য, বেলাইচন্ডী ইয়ং সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের চতুর্থ আসরে স্বাগতিক সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, জয়পুরহাট, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, রাজশাহীসহ মোট আটটি ফুটবল  দল অংশ গ্রহণ করছে। আগামী ৭ ফেব্রুয়ারি এ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলার মধ্যদিয়ে টূর্ণামেন্টের সমাপ্তি ঘটবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ