• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

সিসি নিউজ ডেস্ক ।। লালমনিরহাটের হাতীবান্ধায় চাকরির প্রলোভন দেখিয়ে আব্দুস সালাম সরকার নামের এক যুবকের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে ভুক্তভোগী আব্দুস সালাম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। ভুক্তভোগী আব্দুস সালাম সরকার উপজেলার উত্তর জাওরানী এলাকার নুরুল হক সরকারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে আব্দুস সালামকে প্রতিবন্ধী স্কুলে প্রশিক্ষক হিসেবে চাকরি দেওয়ার কথা বলে ২ লাখ টাকা নেন ভাইস চেয়ারম্যান মিরু। তবে এখন পর্যন্ত তাঁকে চাকরি দিতে পারেননি মিরু। চাকরি বাবদ দেওয়া টাকা ফেরত চাইলে বিভিন্ন সময়ে তারিখ দিয়ে নানা অজুহাত দিয়ে আসছেন। এ জন্য ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন।

আব্দুস সালাম বলেন, ‘ভাইস চেয়ারম্যান মিরু শুধু আমার টাকা নয়, চাকরি দেওয়ার কথা বলে অনেকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। মিরু একজন প্রতারক, ধোঁকাবাজ, বাটপার। তাই থানায় বাধ্য হয়ে লিখিত অভিযোগ করেছি। আমি এর সঠিক বিচার চাই।’

এ বিষয়ে অভিযুক্ত হাতীবান্ধা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরু বলেন, ‘আমি সালাম নামে কাউকে চিনি না। যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা, বানোয়াট।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ