• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে করোনা টিকার ‘বুস্টার ডোজ’ প্রয়োগ শুরু

সিসি নিউজ ।। নীলফামারীতে শুরু হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে টিকার বুস্টার ডোজ প্রয়োগ কর্মসূচির। শনিবার সকাল ১১টার দিকে নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী।

শুরুতেই নীলফামারী জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জেসমিন আক্তার সেতুর দেহে প্রথম বুস্টার ডোজ প্রয়োগ করা হয়। সিনিয়র স্টাফ নার্স সেতু যিনি জেলায় প্রথম করোনার টিকা গ্রহণকারী। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজাহারুল ইসলাম, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।

নীলফামারী জেলা স্বাস্থ্য বিভাগের করোনা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন জানান,‘ উদ্বোধনী দিনে জেলায়র ছয় উপজেলায় মোট ৫৪৮ জন ষাটোর্ধ ও সম্মুক সারির করোনা যোদ্ধাকে বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে জেলা সদরে ১৫৬ জনকে ফাইজার এবং বাকী ৫ উপজেলার ৩৯২জনকে এ্যাস্টোজেনাকের ডোজ প্রয়োগ প্রদান করা হয়।

নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির বলেন, জেলার ২২ লাখ জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ মানুষ এযাবত করোনা টিকার আওতায় এসেছেন। ষাটোর্ধ ও সামনের সারির করোনা যোদ্ধা যারা ইতিপুর্বে করোনার টিকা প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন তাদের বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। পর্যাক্রমে সাধারণ মানুষ যাদের প্রথম ও দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছে তাদেরকেউ বুস্টার ডোজ প্রদান করা হবে।

তিনি আরো জানান, ‘করোনার শুরু থেকে এখন পর্যন্ত জেলায় মোট ৩৫ হাজার ৬৭২টি নুমনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৩৫ হাজার ৬৪৮টি নমুনা পরীক্ষা করে ৪ হাজার ৪৬৩ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়। এখন পর্যন্ত জেলায় মোট ৭৪ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ্য হয়েছেন ৪ হাজার ৩৮৯ জন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ