• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বেরোবিতে ভর্তি নিয়ে সক্রিয় প্রতারক চক্র

সিসি নিউজ ডেস্ক ।। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি নিয়ে প্রতারক চক্র সক্রিয় হয়ে উঠেছে।

তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জালিয়াতি করে শিক্ষার্থীদের ভর্তির প্রলোভন দিচ্ছে। এতে করে প্রতারকদের জালে আটকা পড়ে মোটা অঙ্কের টাকা খোয়া যাচ্ছে শিক্ষার্থীদের। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, শনিবার সকালে বেগম রোকেয়া ‘বিআরইউআর চান্স ১০০% করে দিব’ নামের একটি হোয়াটস অ্যাপ গ্রুপের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার হয়।

ওই ম্যাসেজে বলা হয়, ‘যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি, তাদের চান্স পাইয়ে দেব। এতে খরচ ২০ হাজার টাকা হলেও অগ্রিম পেমেন্ট করতে হবে ৮৫০ টাকা। বাকী টাকা ভর্তি হওয়ার পর’।

ওই গ্রুপের আরেকটি স্ক্রিনশটে লেখা ছিল, ‘যারা রেজাল্ট চেঞ্জ করার জন্য ৮৫০ টাকা দিয়েছেন তাদের রেজাল্ট চেঞ্জ হয়েছে। বিকেল ৫টার সময় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজাল্ট পাবেন। বাকি টাকা ভর্তির পর দেবেন’।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত একটি প্রতারক চক্র এই কাজটি করছে বলে আমরা ধারণা করছি। এ ঘটনায় তাজহাট থানায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী একটি অভিযোগ দায়ের করেছেন। শিক্ষার্থীরা মেধাতালিকা অনুযায়ী ভর্তি হতে পারবেন। জালিয়াতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোনো সুযোগ নেই।’

এ ব্যাপারে তাজহাট থানার ওসি আখতারুজ্জামান প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থানায় অভিযোগ দিয়েছে। আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি।’

উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাত একটায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওয়েবসাইটে প্রকাশিত তালিকা ও ভর্তি বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্যমতে, গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। বিভাগগুলোতে আসন খালি থাকা সাপেক্ষে ১১ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ