• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন 

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে তিনদিন ব্যাপী ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা – ২০২১ শুরু হয়েছে। সোমবার সকালে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে ” ফাস্ট ফুড নয়, চাই সুষম খাবার ” প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি)  মো. মাহমুদুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই মেলার শুভ  উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেহেনা ইয়াসমীন।
সৈয়দপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল ইসলাম ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজন ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও বিজ্ঞান ক্লাবের ১৭টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলার স্টলগুলো সকলের জন্য উন্মুক্ত থাকছে।
মেলায় স্টল দিয়েছেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া কল্যাণ কুমার তীর্থ। গতকাল  তাঁর সঙ্গে কথা হলে সে জানায়, তার সায়েন্স ক্লাব থেকে ওই স্টল দিয়েছে। তার প্রজেক্টটির নাম হচ্ছে  হেল্পিং হ্যান্ড। অর্থাৎ তার উদ্ভাবনী যন্ত্রটি  শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায়  কাজপ লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ