• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নীলফামারী প্রতিনিধি।। নানা কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে নীলফামারী জেলা ছাত্রলীগ। সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শুরু হয় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। দুপুরে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কাটার পরে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক। আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায়, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম প্রমুখ। জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল জানান, ৭৫বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এসব প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা আগামী ১২জানুয়ারী অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ