
জয়পুরহাট প্রতিনিধি।। সারাদেশের মতো ৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে ভোটগ্রহন শেষ হয়েছে।
পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাহিদুল আলম বেনু,সতন্র প্রার্থী আনারস মার্কায় এক দৃষ্টি প্রতিবন্ধী ভোটারকে ভোট দেওয়ার সহযোগিতার অভিযোগে আয়মা রসুলপুর হাজী ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় সহকারী প্রিজাইডিং অফিসার ফেরদৌস আরা কে প্রতাহার করা হয়েছে এ তথ্য নিশ্চিত করেছে প্রিজাইডিং অফিসার মশিউর রহমান।
এদিকে ঐ ইউনিয়নের সতন্র আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীর মামুনুর রশিদ মিলটন এর নির্বাচন প্রর্যবেক্ষন মাইক্রোবাসের উপর রসুলপুর সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্র এলাকায় নৌকা মার্কার কর্মী সমর্থকরা হামলা করে লুকিং গ্লাস, সামনের গ্লাস, হেডলাইট, হুইপার ভাংচুর করার অভিযোগ করেছেন ওই ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মামনুর রশিদ মিলটন।
তবে অভিযোগ অস্বীকার করে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী জাহিদুল আলম বেনু জানান বিষয়টি সত্য নয়।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, এ উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদ থাকলেও বাগজানা, ধরঞ্জী, আয়মারসুলপুর, আটাপুর ও মোহাম্মদপুর ৫টি ইউপিতে নির্বাচন হচ্ছে। আওলাই ও কুসুম্বা ইউনিয়নে নির্বাচন হবে ৭ম ধাপে। পৌরসভার সাথে সীমানা জটিলতার কারনে বালিঘাটা ইউনিয়নে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে ৫টি ইউনিয়নে নারী ৫২৭৩২ জন ও পুরুষ ৫২৭৪০ জন সর্বমোট ১,০৫,৪৭২ জন। তবে এবার কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশী লক্ষ করা গেছে।