• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নির্বাচনী সহিংসতায় মৃত্যুর দায় প্রার্থী ও সমর্থকের: ইসি সচিব

সিসি নিউজ ডেস্ক।। পঞ্চম ধাপে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে ভোট গণনা। এই নির্বাচনকে কেন্দ্র করে ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট খুব ভালো হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

আজ বুধবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পঞ্চম ধাপের ভোট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

৭০ শতাংশের ওপরে ভোট পড়ার আশাবাদ ব্যক্ত করে সচিব বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া নির্বাচন ভালো হয়েছে। সামনে আরও ভালো হবে।

হুমায়ুন কবীর খোন্দকার জানান, অনিয়মের কারণে নয়টি কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

ভোট দিতে গিয়ে ছয়জন মারা গেল, এই দায় কার? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হুমায়ুন কবীর বলেন, ‘প্রার্থী ও সমর্থকেরা দায় নেবে। কারণ, তাঁরা কেন এটি করছেন?’

এই সময় প্রার্থী ও সমর্থকদের অতি আবেগপ্রবণ না হওয়ার জন্যও আহ্বান জানান সচিব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ