• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৯৯৯ এ স্ত্রীর ফোন, ডা. মুরাদের বাসায় পুলিশ

সিসি নিউজ ডেস্ক ।। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহযোগিতা চেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের স্ত্রী ডা. জাহানারা এহসান।

আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ফোন করে জানান, তাঁকে মারধর করা হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ৯৯৯ থেকে বিষয়টি জানানো হয় ধানমন্ডি থানা-পুলিশকে। এরপরই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল মুরাদের বাসায় যায়।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, ‘৯৯৯ থেকে কল পেয়ে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের ১৫ নম্বর সড়কের বাসায় পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

ধানমন্ডি থানার ডিউটি অফিসার বলেন, ‘৯৯৯-তে কল আসার পর ঘটনাস্থলে ওসি ইকরাম আলী মিয়া ও পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম স্যার গেছেন। তাঁরা ঘটনার বিষয়ে কিছু জানাননি।’

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনার (ধানমন্ডি) এহসানুল ফেরদৌস বলেন, ‘অভিযোগ পাওয়ার পর পুলিশ বাসায় গিয়েছিল। সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী এখন থানায় অবস্থান করছেন। তিনি সাধারণ ডায়েরি করবেন। সেখানে কী কী অভিযোগ করেন, সেটা দেখে বিস্তারিত বলা যাবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ