• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নাটোরে তিন বোন মেম্বার নির্বাচিত

সিসি নিউজ ডেস্ক ।। চতুর্থ ও পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলায় দুটি ইউনিইয়ন থেকে তিন বোন মেম্বর পদে নির্বাচন করে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক মহিলা মেম্বার মোসা. আলেয়া বেগমের পথ অনুসরণ করে একসঙ্গে তার তিন মেয়ে মেম্বার নির্বাচিত হলেন।

নবনির্বাচিত এই তিন মেম্বার সিদ্ধান্ত নিয়েছেন, সেবা নেয়ার জন্য কোনো ভোটারকে তাদের দ্বারে ঘুরতে হবে না। তারাই যাবেন ভোটারের ঘরে ঘরে। পৌঁছে দেবেন সব সরকারি সুযোগ-সুবিধা।

বারবার নির্বাচিত সাবেক মহিলা মেম্বার মোসা. আলেয়া বেগমের বড় মেয়ে মোসা. হালিমা বেগম (৪৩) নির্বাচিত হয়েছেন উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড থেকে। মেজ মেয়ে মোসা. নাসিমা বেগম (৪১) নির্বাচিত হয়েছেন একই ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে। আর ছোট মেয়ে মোসা. শাহনাজ পারভীন (৩৯) নির্বাচিত হয়েছেন সদর উপজেলার ছাতনী ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নম্বর ওয়ার্ডে।

বড় মেয়ে মোসা. হালিমা বেগম বলেন, তাদের মরহুম বাবা আব্দুস সাত্তার একবার মেম্বার নির্বাচনে দাঁড়িয়ে মাত্র দুই ভোটে পরাজিত হয়েছিলেন। তারা এখনও সেই কষ্ট ভোলেননি। তাদের মা আলেয়া বেগম বারবার সংরক্ষিত নারী ওয়ার্ডে মহিলা মেম্বার নির্বাচিত হয়েছেন। মানুষের সেবা করে তাদের দোয়া ও ভালোবাসা অর্জন করেছেন। মানুষের মুখে মুখে তার ভালো ব্যবহার ও বিপদে মানুষের পাশে দাঁড়ানোর গল্প ছড়িয়ে পড়ে। মায়ের মানবসেবা দেখেই তারা তিন বোন মানুষের সেবা করার সিদ্ধান্ত নেন। সেই থেকে তারা তিন বোন ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, এলাকার মানুষ তাদের মন উজাড় করে ভোট দিয়েছেন। ব্যাপক ব্যবধানে নির্বাচিত করেছেন।

তিন বোনের কৃষক স্বামীরা তাদের এই বিজয়ে রেখেছেন সক্রিয় ভূমিকা। তিন মেয়ের এমন বিপুল বিজয়ে খুব খুশি তাদের মা আলেয়া বেগম।

স্থানীয় ছাতনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দুলাল সরকার বলেন, তিন বোনের দুই মা পর্যায়ক্রমে মেম্বার ছিলেন। তারা মানুষের মাঝে জনপ্রিয়। এবার তার তিন মেয়ে দুই ইউপি থেকে বিপুল বিজয়ী হয়েছেন। তাদের এ বিজয়ে জানাই অভিনন্দন। এলাকার সব শ্রেণী-পেশার মানুষ তাদের পাশে রয়েছেন। সব মানুষ তাদের ভোট দিয়েছেন। তারা ভালোভাবে তাদের দায়িত্ব পালন করবেন বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ