• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

জয়পুরহাট প্রতিনিধি ।। জয়পুরহাটের আক্কেলপুরে কার্ভাড ভ্যানের ধাক্কায় ভ্যানচালকসহ এক আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার বিকেলে আক্কেলপুর-জয়পুরহাট সড়কের আক্কেলপুর পৌর এলাকার কেসের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আক্কেলপুর উপজেলার চক রঘুনাথপুর গ্রামের আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৪০) একই উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলী ছেলে সাব্বির হোসেন (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, উপজেলার পূর্বমাতাপুর গ্রামের বাবর আলীর মেয়ে সুমাইয়া খাতুন তার মা- বড় ভাই সাব্বির কে নিয়ে শনিবার সকালে আক্কেলপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণিতে ভর্তি হতে আসেন। ভর্তি শেষে তারা তিন জন একটি ভ্যানে চড়ে বাড়িতে ফিরছিলেন। তাদের বহনকারী ভ্যানটি কেসের মোড়ে পৌঁছিলে ভ্যানের একটি চাকা ভেঙে গতি হারিয়ে ফেলে।

এসময় জয়পুরহাট থেকে দ্রুতগতিতে আসা একটি কার্ভাড ভ্যান ওই যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক সুজন হোসেন ও সাব্বির হোসেন মারা যান। স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কার্ভাড ভ্যানটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ