• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বছরের মাঝামাঝি সংক্ষিপ্ত সিলেবাসে হবে এসএসসি-এইচএসসি পরীক্ষা

সিসি নিউজ ডেস্ক ।। প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা থাকলেও এবার নির্ধারিত সময়ে এসব পরীক্ষা হবে না। বছরের মাঝামাঝি এসএসসি-এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সচিবালয়ে আজ সোমবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী। দীপু মনি বলেন, এবারের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে। কতগুলো বিষয়ের পরীক্ষা নেওয়া হবে, পরিস্থিতি বুঝে সেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এসএসসি ও এইচএসসি পরীক্ষা সময়মতো হবে না জানিয়ে দীপু মনি বলেন, হয়ত বছরের মাঝামাঝি গিয়ে পরীক্ষা নিতে পারব। এখনই তারিখ দেওয়া সম্ভব নয়। আমরা পর্যবেক্ষণ করতে থাকত। পরীক্ষা নেওয়ার মত পরিস্থিতি হলে পরীক্ষা হবে। দু-তিন মাস আগে হয়ত পরীক্ষার তারিখ বলতে পারব। পরিস্থিতি অনুকূলে না থাকলে তারিখ পেছাবে।

করোনার সংক্রমণের কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা না দিয়ে অষ্টমের সমাপনী ও এসএসসির ফলাফলের ভিত্তিতে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হয়। সংক্ষিপ্ত সিলেবাসে গত বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ