• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত

সিসি নিউজ ডেস্ক ।। এবার একদিনেই দেশে আরও ৯ জনের ওমিক্রন শনাক্ত হওয়ার খবর মিলেছে। আক্রান্তদের মধ্যে ৬ জন নারী এবং ৩ জন পুরুষ। আক্রান্তরা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা। আজ সোমবার জার্মান গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জায় (জিআইএসএআইডি) এই তথ্য আপলোড করা হয়েছে।

জিআইএসএআইডি বলছে, গত ৩০ ডিসেম্বর থেকে ২ জানুয়ারির মধ্যে নতুন আক্রান্তদের তথ্য নেওয়া হয়। পরীক্ষা করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি)।

গত ৯ ডিসেম্বর আফ্রিকার দেশ জিম্বাবুয়ে ফেরত নারী ক্রিকেট দলের ২ সদস্যের প্রথম ওমিক্রন শনাক্ত হয়। এ নিয়ে দেশে করোনার নতুন এই ধরনে আক্রান্তের সংখ্যা ৩০ জনে পৌঁছেছে। এর মধ্যে দুই-তৃতীয়াংশই নারী।

শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে ওমিক্রন। গত বছরের নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় প্রথম ধরনটি শনাক্ত হয়। যা বিশ্বের অন্তত ১২৫টি দেশে ছড়িয়েছে। ধরনটিকে সুনামি হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ