• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গিনেস বুকে বাংলাদেশের তরুণ মুনতাকিম

সিসি নিউজ ডেস্ক ।। ফুটবল নিয়ে কসরত করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন বাংলাদেশের তরুণ মুনতাকিম। হাতের স্পর্শ ছাড়া মাথার চারপাশে ফুটবল ঘোরানোকে গিনেস কর্তৃপক্ষের ভাষায় বলা হয় ‘অ্যারাউন্ড দ্য মুন ফুটবল কন্ট্রোল ট্রিকস ইন থার্টি সেকেন্ডস’।

৩০ সেকেন্ডে ২৭ বার এ কীর্তি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকে নিজের নাম তুলেছেন বাংলাদেশের চট্টগ্রামের তরুণ মুনতাকিম উল ইসলাম। এর আগে এ রেকর্ডটি ছিল ২৫ বার।

এক বছর ধরে ফুটবল নিয়ে ফ্রিস্টাইলিং করছিলেন মুনতাকিম। আর গত ছয় মাসে দৈনিক দুই ঘণ্টার চেষ্টায় মুনতাকিম এমন টাইমিং করতে পেরেছেন বলে জানিয়েছেন।

তবে এখানেই না থেমে ফুটবল ফ্রিস্টাইলিংয়ের আরও বিভিন্ন শাখায় নিজের পাশাপাশি বাংলাদেশের নাম লেখাতে চান তিনি। মুনতাকিমের বাবা শরিফুল ইসলাম মার্কেন্টাইল ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ